banglahour

যমুনা ভবন এলাকায় আন্দোলন দমনে ধৈর্য ও পেশাদারিত্ব দেখিয়েছে পুলিশ: ডিএমপি

জাতীয় | শাহরিয়ার রহমান । স্টাফ রিপোর্টার

(৯ মাস আগে) ৭ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার, ৬:৪৯ অপরাহ্ন

রাজধানীর যমুনা ভবনের আশপাশে সব ধরনের গণজমায়েত নিষিদ্ধ থাকা সত্ত্বেও দীর্ঘ সময় ধরে আন্দোলন চলেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী পেশাদারিত্ব ও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে বলে জানিয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবলু রহমান।

শনিবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। শুক্রবার ইনকিলাব মঞ্চের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তালেবলু রহমান জানান, পুলিশ সর্বোচ্চ ধৈর্য বজায় রেখে পরিস্থিতি মোকাবিলা করেছে এবং কাউকে লক্ষ্য করে ইচ্ছাকৃতভাবে বল প্রয়োগ করা হয়নি।

তিনি আরও বলেন, পরিস্থিতির মধ্যে বিচ্ছিন্ন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, সেটি অনিচ্ছাকৃত ছিল।

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে ডিএমপির এই কর্মকর্তা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন কোনো কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল