banglahour

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

সারাদেশ | রিফাত রহমান |জেলা প্রতিনিধি| চুয়াডাঙ্গা

(৫ মাস আগে) ৭ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার, ৮:০০ অপরাহ্ন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রাজাপুর সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় দুই বাংলাদেশিকে মাদকদ্রব্যসহ আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার ভোরে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আটকরা হলেন জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের সান্তো হোসেনের ছেলে রকো হোসেন (৩৫) ও খোদাবকশ খুদুর ছেলে রাশিদুল ইসলাম দুলি (৩৬)।

স্থানীয়দের দাবি, তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন। শনিবার ভোরে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে ভারতে প্রবেশের সময় বিএসএফ সদস্যরা তাদের আটক করে বলে জানা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবির মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, ভারতের অভ্যন্তরে দুই বাংলাদেশি আটক হওয়ার বিষয়টি বিএসএফ তাদেরকে অবহিত করেছে। বর্তমানে তারা সুস্থ রয়েছেন এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ভারতীয় পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল