banglahour

“বিভক্ত জাতি কখনো স্বাধীন থাকতে পারে না”–বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকি

রাজনীতি | মফিজুল ইসলাম রুবেল|জেলা প্রতিনিধি|ব্রাহ্মণবাড়িয়া

(৮ মাস আগে) ৭ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার, ৮:১৪ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও যুগপৎ আন্দোলন সমর্থিত প্রার্থী জোনায়েদ সাকি বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ফ্যাসিস্ট সরকারের সময় বড় ধরনের হুমকির মুখে পড়েছিল। তার মতে, সেই সরকারের মূল লক্ষ্য ছিল জনগণকে বিভক্ত করে বিদেশি কর্তৃত্বের অধীনে দেশকে ঠেলে দিয়ে নিজের ক্ষমতা ধরে রাখা।

শনিবার বিকেলে বাঞ্ছারামপুরে তার নিজ উদ্যোগে আয়োজিত বিশাল জনসভায় প্রধান বক্তার বক্তব্যে জোনায়েদ সাকি বলেন, “৫ আগস্টের অভ্যুত্থানের মাত্র দুদিনের মাথায় বেগম খালেদা জিয়া স্পষ্ট করে বলেছেন, বিভক্তি বা প্রতিশোধের রাজনীতি নয়, দেশবাসীকে ঐক্যবদ্ধ করেই দেশকে এগিয়ে নিতে হবে। যে জাতি ঐক্যবদ্ধ থাকতে পারে না, সেই জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব সব সময় হুমকির মধ্যেই থাকে।”

তিনি আরও উল্লেখ করেন, “পৃথিবীর দিকে তাকান, বিভক্ত দেশগুলোতে কী হচ্ছে। আমাদের দেশেও একই ষড়যন্ত্র হয়েছে। তাই এই মুহূর্তে ঐক্যবদ্ধ নেতৃত্বই আমাদের সবচেয়ে বড় শক্তি।”

গণভোট ও নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “শাসনব্যবস্থা বদলাতে চাইলে আগামী ১২ তারিখের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। আর রাষ্ট্র ব্যবস্থার সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য যুগপৎ আন্দোলনের প্রার্থীকে বিজয়ী করতে হবে।”

বাঞ্ছারামপুরে যুগপৎ আন্দোলনের প্রার্থী হিসেবে মাথলা মার্কার প্রার্থীকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য এম এ খালেক পিএসসি।
সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একে এম ভিপি মুসা ও সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ আকাশ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রফিক শিকদার, জিয়া উদ্দিন জিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল সরকার তুহিন ও জেলা বিএনপির সদস্য সালে মুসা।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল