banglahour

নির্বাচনকে কেন্দ্র করে গুপ্ত সংগঠনের অপতৎপরতা চলছে: নবীউল্লাহ নবী

রাজনীতি | শাহরিয়ার রহমান । স্টাফ রিপোর্টার

(৬ মাস আগে) ৯ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার, ১১:৫২ পূর্বাহ্ন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন গুপ্ত সংগঠনের অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবী।

রোববার রাজধানীর মাতুয়াইল মৃর্ধাবাড়ী এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে এবং বিএনপি চেয়ারপার্সনের আগমন উপলক্ষে আয়োজিত এক বৈঠকে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সংবাদমাধ্যমে এসব কথা বলেন তিনি।

নবীউল্লাহ নবী বলেন, “নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করতে একটি চক্র গোপনে সক্রিয় রয়েছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে এবং জনগণকে সঙ্গে নিয়েই প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে। জনগণ পরিবর্তনের পক্ষে রায় দেবে বলেও মন্তব্য করেন তিনি।

রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশমুখ যাত্রাবাড়ী দীর্ঘদিন ধরে অবহেলিত উল্লেখ করে বিএনপির এই প্রার্থী বলেন, “যাত্রাবাড়ী ও আশপাশের এলাকাগুলো বহু বছর ধরে পরিকল্পিত উন্নয়ন থেকে বঞ্চিত। নির্বাচিত হলে এখানকার জলাবদ্ধতা, যানজট, বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবার সংকট নিরসনে অগ্রাধিকার দেওয়া হবে।”

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল