banglahour

জরিপে ভোটে এগিয়ে বিএনপি, আসনে জামায়াত জোট

জাতীয় | শাহরিয়ার রহমান । স্টাফ রিপোর্টার

(৯ মাস আগে) ১০ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার, ১২:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৫ পূর্বাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে প্রাক-নির্বাচনী জনমত জরিপ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোম্যাসি (আইআইএলডি)। রাজধানীর একটি চার তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে জরিপের ফলাফল উপস্থাপন করা হয়।

জরিপ অনুযায়ী, মোট ভোটের হিসাবে বিএনপি জোট ৪৪ দশমিক ১ শতাংশ ভোট পেয়ে এগিয়ে থাকলেও আসন বণ্টনে জামায়াত সমর্থিত ১১ দলীয় জোট এগিয়ে থাকবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। আইআইএলডির তথ্যমতে, জামায়াত জোট ১০৫টি আসনে জয় পেতে পারে, বিএনপি জোট পাবে ১০১টি আসন, অন্যদিকে অন্যান্য ও স্বতন্ত্র প্রার্থীরা জিততে পারে ১৯টি আসনে। এছাড়া ৭৫টি আসনে ১০ শতাংশ ভোটের ব্যবধানে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস দেওয়া হয়েছে।

সারাদেশে ৬৩ হাজার ১১৫ জনের ওপর পরিচালিত এই জরিপে অংশ নেন প্রায় ৩৬ হাজার পুরুষ ও ২৭ হাজার নারী। জরিপে দেখা যায়, ১৮ থেকে ৪৪ বছর বয়সী প্রায় ৪৪ হাজার ভোটারের মধ্যে মধ্যবয়সী শ্রেণিতে জামায়াত জোট তুলনামূলক জনপ্রিয়, আর ৪৪ বছর থেকে ষাটোর্ধ্ব ভোটারদের মধ্যে বিএনপি জোট এগিয়ে।

নারী ভোটারদের মধ্যে ৪২ শতাংশ বিএনপিকে এবং ৪৬ শতাংশ জামায়াত জোটকে সমর্থনের কথা জানিয়েছেন। জরিপে অংশ নেওয়া ৯২ শতাংশ ভোটার আসন্ন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানান। একই সঙ্গে অধিকাংশ ভোটার প্রতীকের চেয়ে প্রার্থীর যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল