banglahour

প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি। ঢাকা।

(৫ মাস আগে) ১০ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার, ১:১৯ অপরাহ্ন

তুরস্কের সাত সদস্যের একটি নির্বাচন পর্যবেক্ষক দল আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ সাক্ষাতে তুরস্কের পার্লামেন্ট সদস্যদের নিয়ে গঠিত নির্বাচন পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন টার্কিশ–বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারপার্সন মেহমেত আকিফ ইলমাজ (Mehmet Akif Yilmaz)।

সাক্ষাৎকালে বাংলাদেশে চলমান গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে পারস্পরিক মতবিনিময় হয়। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণে তুরস্কের আগ্রহ ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।

সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল