banglahour

খুলনায় ওয়ারেন্টভুক্ত আসামি এমডি আসলাম হোসেন কারাগারে

সারাদেশ | খুলনা প্রতিনিধি।

(৫ মাস আগে) ১০ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৬:৩৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:০১ পূর্বাহ্ন

প্রশাসনের নানা জটিলতা পেছনে ফেলে খুলনা জেলা পরিষদের নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর এমডি আসলাম হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (তারিখ) সকালে তিনি আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।


বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আমির হামজা জানান, এমডি আসলাম হোসেন খুলনা সদর থানার নন-এফআইআর প্রসিকিউশন মামলা নং–৩৫৬/২৫ (তারিখ: ৮/১২/২৫), দণ্ডবিধির ৫০৬ ধারায় জারি হওয়া ওয়ারেন্টভুক্ত আসামি। বিভিন্ন তদন্তে অভিযোগের সঙ্গে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি।


এর আগে গত ২৫ ডিসেম্বর খুলনা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। কিছু সময় পর তাকে ছেড়ে দেওয়াকে ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে ওই রাতেই পুলিশ তাকে পুনরায় গ্রেপ্তার করে। পরবর্তীতে তিনি আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন নেন।
সর্বশেষ আদালতের আদেশে তার জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।


এদিকে এমডি আসলাম হোসেনকে সহযোগিতাকারী জেলা পরিষদের এক কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগের সাক্ষ্য ও প্রমাণ থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এসব জটিলতার কারণে জেলা পরিষদের জনসেবামূলক অনেক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে বলে সেবা নিতে আসা সাধারণ মানুষ অভিযোগ করেছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল