banglahour

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে নব নিযুক্ত ডিনদের সংবর্ধনা অনুষ্ঠিত

সারাদেশ | ব্যুরো প্রধান সিলেট।

(৮ মাস আগে) ১০ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৭:০৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:০০ পূর্বাহ্ন

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)-এ নবনিযুক্ত তিনজন ডিনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের শেখঘাট ক্যাম্পাসের কনফারেন্স রুমে এ উপলক্ষে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল। তিনি ফুলের তোড়া দিয়ে নবনিযুক্ত ডিনদের শুভেচ্ছা জানান এবং বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানান।


নবনিযুক্ত ডিনরা হলেন—
স্কুল অব সায়েন্সের ডিন প্রফেসর ডা. রনজিত কুমার দে,
স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন ড. আরিফ আহমদ এবং
স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন মোহাম্মদ শামসুল কবির।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুল অব বিজনেসের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান রেবেকা সুলতানা চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. লিয়াকত আলী শাহ ফরিদী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূরজাহান কাকলী, অর্থ পরিচালক অশোক রঞ্জন চৌধুরী, লাইব্রেরিয়ান জিলুননাহার চৌধুরীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা।


উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের বিশ্ববিদ্যালয়ের স্লোগানই হলো ‘এডুকেশন উইথ ইনোভেশন’। নবনিযুক্ত ডিনদের নেতৃত্বে সংশ্লিষ্ট স্কুলসমূহ আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি আশাবাদী।
তিনি আরও বলেন, এনইইউবি ভবিষ্যতে শিক্ষা ও গবেষণায় নতুন উচ্চতায় পৌঁছাবে—এই প্রত্যাশাই আমাদের অনুপ্রেরণা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল