banglahour

ভোট না দিলে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি: দেবিদ্বারে বিএনপির সাবেক এমপির বক্তব্যে তোলপাড়

সারাদেশ | দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।

(৮ মাস আগে) ১০ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৭:২৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:০০ পূর্বাহ্ন

যদি ক্ষমতায় বিএনপি থাকে আর আপনারা অন্য কাউকে ভোট দেন, তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না—ঘরঘর বাড়ি পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া হবে।” এমন বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় এসেছেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিএনপির সাবেক সংসদ সদস্য মঞ্জুর আহসান মুন্সী।


গতকাল রাতে দেবিদ্বার উপজেলার একটি উঠান বৈঠকে উপস্থিত নেতাকর্মীদের সামনে তিনি এসব কথা বলেন। বক্তব্যের সময় তিনি আরও বলেন, “আমি যদি অপমানিত হই, তবে সব অপমানের প্রতিশোধ এভাবেই নেওয়া হবে।


তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই বিষয়টিকে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও নির্বাচন আচরণবিধির গুরুতর লঙ্ঘন হিসেবে দেখছেন।


স্থানীয়রা বলছেন, একজন সাবেক সংসদ সদস্যের মুখে এমন হুমকিমূলক বক্তব্য গণতান্ত্রিক পরিবেশ ও নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন তুলছে।


এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সচেতন মহল দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল