banglahour

কটকবাজারে পুকুর সেঁচে র‍্যাবের অস্ত্র উদ্ধার অভিযান

সারাদেশ | কুমিল্লা প্রতিনিধি।

(৮ মাস আগে) ১০ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৭:২৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:৫৯ পূর্বাহ্ন

কুমিল্লা সদর উপজেলার কটকবাজার এলাকায় একটি পুকুর সেঁচে অবৈধ আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

 গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাত থেকে কটকবাজার গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
র‍্যাব জানায়, অভিযানে কয়েকটি পিস্তল ও বন্দুকসহ সাদা বস্তা ও স্কচটেপে মোড়ানো দুই বস্তা ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। র‍্যাব কুমিল্লা কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।


সকাল ১০টা পর্যন্ত কটকবাজার কবরস্থানের পাশের ওই পুকুরপাড়ে গিয়ে দেখা যায়, শ্যালো মেশিন ব্যবহার করে পুকুরের পানি সেঁচে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন র‍্যাব সদস্যরা। উদ্ধারকৃত পুকুরটি সীমান্ত এলাকা থেকে আনুমানিক সাড়ে তিনশ মিটার দূরে অবস্থিত।


মেজর সাদমান ইবনে আলম জানান, মঙ্গলবার ভোর থেকেই অস্ত্র উদ্ধার অভিযান শুরু হয়েছে। এখন পর্যন্ত কয়েকটি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, পুকুরে আরও অস্ত্র লুকানো থাকতে পারে। অভিযান শেষ না হওয়া পর্যন্ত অনুসন্ধান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল