banglahour

ভৈরবে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম

সারাদেশ | ভৈরব প্রতিনিধি: এম এ হালিম।

(৫ মাস আগে) ১১ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার, ১:৪০ অপরাহ্ন

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ এবং নিরাপদ ও নির্বিঘ্নভাবে ভোটারদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে কিশোরগঞ্জ-৬ আসনের (ভৈরব-কুলিয়ারচর) প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।


আজ বুধবার দুপুর ১২টা থেকে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে এসব সরঞ্জাম বিতরণ করা হয়। এই আসনে মোট ১৪২টি ভোটকেন্দ্রে ৪ লাখ ২৬ হাজার ৭০৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এছাড়াও রয়েছে ৫ হাজার ৭৬ জন পোস্টাল ভোটার।


নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে মাঠে থাকবে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বিত টিম। প্রতিটি ভোটকেন্দ্রে ৩ জন করে পুলিশ সদস্য, ২ জন অস্ত্রধারী আনসার এবং ১২ জন সাধারণ আনসার দায়িত্ব পালন করবেন।
এই আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মোঃ শরীফুল আলমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিস মনোনীত আতাউল্লাহ আমিন। এছাড়াও আরও ৭ জনসহ মোট ৯ জন প্রার্থী নির্বাচনে লড়ছেন।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল