
(৮ মাস আগে) ১১ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার, ২:০৭ অপরাহ্ন
এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফ্রেল)-এর একটি নির্বাচন পর্যবেক্ষক দল প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ সাক্ষাতে আনফ্রেল-এর নির্বাহী পরিচালক রোহানা হেট্টিয়ারাচ্ছির নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়।
সাক্ষাৎকালে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন, গণতান্ত্রিক চর্চা এবং আঞ্চলিক পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।