banglahour

ফরিদপুরে ভোটকেন্দ্র পরিদর্শন করেছে র‍্যাব

সারাদেশ | ফরিদপুর প্রতিনিধি।

(৫ মাস আগে) ১১ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার, ২:২৮ অপরাহ্ন

আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্র ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ফরিদপুরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছে র‍্যাব।


বুধবার কেন্দ্র পরিদর্শন শেষে শহরের কমলাপুর ময়েজউদ্দিন স্কুল কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম।


এ সময় তিনি বলেন, এবারের নির্বাচনে ড্রোনের মাধ্যমে পুরো এলাকা নজরদারিতে রাখা হবে। কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে খুব অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছানোর সক্ষমতা ও প্রস্তুতি র‍্যাবের রয়েছে।

জেলার সব ভোটকেন্দ্রে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে র‍্যাব।
র‍্যাব সূত্র জানায়, নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ও নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল