banglahour

প্রধান উপদেষ্টার সঙ্গে ‘ভয়েস ফর জাস্টিস অবজারভার্স’ দলের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি। ঢাকা।

(৮ মাস আগে) ১১ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার, ৭:০৪ অপরাহ্ন

ভয়েস ফর জাস্টিস অবজারভার্স দলের একটি নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ সাক্ষাতে চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ভয়েস ফর জাস্টিস ওয়ার্ল্ড ফোরামের কনভেনর এবং যুক্তরাজ্যের শিক্ষা মন্ত্রণালয়ের কনসালট্যান্ট প্রফেসর হাসানাত এম হুসাইন এমবিই।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশের চলমান নির্বাচন পরিস্থিতি, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।

এ সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল