banglahour

কোনো অবস্থাতেই জামায়াত ভোটের মাঠ ছাড়বে না: এহসানুল মাহবুব জুবায়ের

রাজনীতি | শাহরিয়ার রহমান । স্টাফ রিপোর্টার

(৬ মাস আগে) ১২ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ১:০৯ পূর্বাহ্ন

কোনো পরিস্থিতিতেই জামায়াতে ইসলামী ভোটের মাঠ ছাড়বে না বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

বুধবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে ১১ দলীয় জোটের পক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “জামায়াত জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য মাঠে রয়েছে এবং কোনো অবস্থাতেই আমরা ভোটের মাঠ ছাড়বো না। নানা ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে আমাদেরকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।”

তিনি সৈয়দপুর বিমানবন্দরের সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ টেনে বলেন, “এই ঘটনায় আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই। সংশ্লিষ্ট নেতার সঙ্গে চরম অন্যায় করা হয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া উচিত।”

তিনি আরও বলেন, এই ধরনের ঘটনাগুলোর মাধ্যমে একটি পক্ষ পরিকল্পিতভাবে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। তবে জনগণ এসব চক্রান্তের উপযুক্ত জবাব দেবে বলেও মন্তব্য করেন তিনি।

বৈঠকে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন উদ্বেগ ও দাবির কথা নির্বাচন কমিশনের সামনে তুলে ধরা হয়েছে জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল