banglahour

ভৈরবে কড়া নিরাপত্তায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(৫ মাস আগে) ১২ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৯:১৬ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে কড়া নিরাপত্তায় ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে একটানা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।


সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট দিতে পেরে ভোটারদের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী মোঃ শরীফুল আলমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ দলীয় জোট প্রার্থী খেলাফত মজলিস মনোনীত আতাউল্লাহ আমিন। এছাড়া বিভিন্ন দলের আরও ৭ জন প্রার্থীসহ মোট ৯ জন প্রার্থী এ আসনে নির্বাচনে অংশ নিচ্ছেন।


এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৭০৭ জন, যারা ১৪২টি কেন্দ্রে ভোট প্রদান করবেন। এছাড়া ৫,০৭৬ জন পোস্টাল ভোটার রয়েছেন।


সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করতে মাঠে রয়েছে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স। প্রতিটি ভোট কেন্দ্রে ৩ জন পুলিশ, ২ জন অস্ত্রধারী আনসারসহ মোট ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল