banglahour

কুমিল্লায় ১১ আসনে ভোটগ্রহণ চলছে

সারাদেশ | মোঃ সেলিম রেজা মুন্সী। কুমিল্লা প্রতিনিধি |

(৫ মাস আগে) ১২ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৯:৩৫ পূর্বাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি সংসদীয় আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টায় একযোগে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়। ভোট শুরুর আগেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।


সকাল থেকেই নারী-পুরুষ ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


কুমিল্লার ১১টি আসনে মোট ভোটার সংখ্যা ৪৯ লাখ ৯২ হাজার ৫৭৬ জন। জেলায় ভোটকেন্দ্র রয়েছে ১ হাজার ৪৯১টি। সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে মাঠে রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।


জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে প্রায় ২৬ হাজার সদস্য। এছাড়া ৬৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতসহ দায়িত্ব পালন করছেন।
এ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনে মোট ৮৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল