banglahour

ময়মনসিংহে ১১ আসনে শুরু হয়েছে ভোটগ্রহণ

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা | ময়মনসিংহ প্রতিনিধি।

(৮ মাস আগে) ১২ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৯:৪৪ পূর্বাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টা থেকে একযোগে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়, যা চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়।


নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রতিটি আসনে দায়িত্ব পালন করছেন ২ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। জেলাজুড়ে মোতায়েন রয়েছে ৩ হাজার ২১৭ জন পুলিশ সদস্য। পাশাপাশি ১১টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছেন।


এবার ময়মনসিংহের ১ হাজার ৩৬৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৮৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ১০৮টি কেন্দ্রকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ ধরা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছেন ১৩ জন আনসার ও ২ জন পুলিশ সদস্য। প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় থাকছেন একজন অস্ত্রধারী আনসার সদস্য।


ভোটকেন্দ্রে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মাঠে রয়েছে ৪০টি স্ট্রাইকিং ফোর্স।


ময়মনসিংহের ১১টি আসনে মোট ৬৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ৪৭ লাখ ৬৪ হাজার ৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৪ লাখ ৬ হাজার ৮৯২ জন, নারী ভোটার ২৩ লাখ ৫৭ হাজার ১৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪১ জন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল