banglahour

চুয়াডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সংসদ নির্বাচন ও গণভোট শুরু

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(৫ মাস আগে) ১২ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ১০:৫৩ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুটি আসনের ভোটকেন্দ্রে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়, যা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।


জেলার দুটি সংসদীয় আসনে মোট ৩৫৪টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে ৫৭টি কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ, ৬৭টি কেন্দ্র কম গুরুত্বপূর্ণ এবং ২২৮টি কেন্দ্র সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।


সকালে হালকা শীত অনুভূত হওয়ায় ভোটগ্রহণের শুরুতে ভোটার উপস্থিতি কিছুটা কম দেখা গেলেও সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তারা জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বৃদ্ধি পাবে।


চুয়াডাঙ্গা-১ আসনের ভি.জে. সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফ সকাল সাড়ে ৭টায় ভোট প্রদান করেন। আলমডাঙ্গার ছত্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল ভোট দেন।
চুয়াডাঙ্গা-2 আসনে আব্দুলবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপির প্রার্থী মাহমুদ হাসান খান বাবু এবং ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে জামায়াতে ইসলামীর প্রার্থী রুহুল আমিন ভোট প্রদান করেন।


জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, দুটি আসনে মোট ভোটার সংখ্যা ৯ লাখ ১৩ হাজার ৫৪৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ৯২ হাজার ১৯১ জন এবং নারী ভোটার ৫ লাখ ১ হাজার ৩৪৭ জন। পোস্টাল ভোটার রয়েছে ১০ হাজার ৫৩৮ জন।
জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির শরীফুজ্জামান শরীফ (ধানের শীষ), জামায়াতে ইসলামীর অ্যাড. মাসুদ পারভেজ রাসেল (দাঁড়িপাল্লা) এবং ইসলামী আন্দোলনের জহুরুল ইসলাম আজিজি (হাতপাখা) প্রতিদ্বন্দ্বিতা করছেন।


অপরদিকে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির মাহমুদ হাসান খান বাবু (ধানের শীষ), জামায়াতে ইসলামীর রুহুল আমিন (দাঁড়িপাল্লা) এবং ইসলামী আন্দোলনের হাসানুজ্জামান সজিব (হাতপাখা) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্রগুলোতে সতর্ক অবস্থানে 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল