
(৩ বছর আগে) ১৩ মার্চ ২০২৩, সোমবার, ১:৩০ অপরাহ্ন
ঢাকা: সরকার স্বচ্ছতা বিশ্বাস করলে ও ভালো নির্বাচন চাইলে ভোটের দিন নেটওয়ার্কের গতি কমিয়ে দেওয়া ঠিক হবে না।
সোমবার (১৩ মার্চ) জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে পেশাগত কাজ করার ক্ষেত্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সিইসি এ কথা বলেন।
সিইসি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছতার অভাবে বিতর্কিত হয়েছে। সরকার স্বচ্ছতা বিশ্বাস করলে ও ভালো নির্বাচন চাইলে ভোটের দিন নেটওয়ার্কের গতি কমিয়ে দেওয়া ঠিক হবে না।
মতবিনিময় সভায় ‘রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) কমিটি ও সদস্যরা উপস্থিত ছিলেন।