banglahour

খুলনায় ভোটগ্রহণ শুরু, শান্তিপূর্ণ পরিবেশে এগোচ্ছে নির্বাচন

সারাদেশ | খুলনা ব্যুরো। খুলনা প্রতিনিধি।

(৮ মাস আগে) ১২ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ১২:৩৭ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ৬টি আসনে আজ সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। এই ৬টি আসনের ৮৪০টি কেন্দ্রে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ১৮,৬২৪ জন আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বে নিয়োজিত আছেন। ভোটগ্রহণের কাজে ৮৪০ জন প্রিজাইডিং অফিসার, ৪২৪৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৮৫১৪ জন পোলিং অফিসার অংশ নিচ্ছেন।


খুলনা মহানগর ও ৯ উপজেলার ভোট কেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে ভোটার উপস্থিতি খুব বেশি দেখা যায়নি। এই নির্বাচনে ৬টি আসনে মোট ২১ লাখ ১ হাজার ৩৩৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে ৮৪০টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।


৬টি আসনে মোট ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির প্রার্থীরা জাল ভোট এবং নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পরিবর্তিত বাংলাদেশের মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে।


সাক্ষাৎকারে উল্লেখিত প্রার্থীরা:
রকিবুল ইসলাম বকুল, খুলনা-৩ আসনের বিএনপি প্রার্থী
আজিজুল বারী হেলাল, খুলনা-৪ আসনের বিএনপি প্রার্থী
মিয়া গোলাম পরওয়ার, খুলনা-৫ আসনের জামায়াত প্রার্থী ও সেক্রেটারী জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামি

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল