banglahour

ভোটাধিকার প্রয়োগ করে জনগণকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানালেন শফিকুর রহমান

জাতীয় | শাহরিয়ার রহমান । স্টাফ রিপোর্টার

(৮ মাস আগে) ১২ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ১:০৬ অপরাহ্ন

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবি

আজ বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন উল্লেখ করে ভোটাধিকার প্রয়োগ শেষে জনগণকে দলে দলে ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

নিজের ভোটাধিকার প্রয়োগের পর দেওয়া এক বার্তায় তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, দীর্ঘ প্রতীক্ষার পর এদেশের মানুষ একটি ন্যায়ভিত্তিক ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে দায়িত্বশীল নেতৃত্বের হাতে দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেওয়ার সুযোগ পেয়েছে। আমাদের আজকের প্রতিটি ব্যালট হোক স্বৈরাচার ও দুর্নীতির বিরুদ্ধে এক একটি প্রতিবাদ।”

ডা. শফিকুর রহমান বলেন, “আমি আমার ভোটাধিকার প্রয়োগ করেছি। এবার আপনাদের পালা। দলে দলে ভোটকেন্দ্রে আসুন; নির্ভয়ে এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিজের ভোট দিন।”

তিনি আরও বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই একটি গ্রহণযোগ্য ও অর্থবহ নির্বাচন নিশ্চিত করবে। এ সময় তিনি ভোটারদের ভোট দেওয়ার অভিজ্ঞতা এবং ভোটকেন্দ্রের বাইরে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার আহ্বান জানান।

বার্তায় তিনি বলেন, “আমি আপনাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের সাক্ষী হতে চাই। ইতিহাসের এই সন্ধিক্ষণের অংশ হোন।”

শফিকুর রহমানের এই আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভোটারদের মধ্যে বাড়তি উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নির্বাচন সংশ্লিষ্ট মহল আশা করছে, ভোটারদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে এবারের জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হবে।

সকাল ১২ ঘটিকায় নিজ সোশ্যাল মিডিয়া প্রোফাইলে এসব কথা বলেন উনি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল