banglahour

রাঙ্গামাটিতে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শুরু

রাজনীতি | রাঙ্গামাটি প্রতিনিধি।

(৬ মাস আগে) ১২ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ১:৫৯ অপরাহ্ন

রাঙ্গামাটিতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের ভোট দিতে দেখা গেছে। প্রতিটি কেন্দ্রে নিরাপত্তাবাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সকালে শহরের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন রাঙ্গামাটি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমা আশরাফী এবং জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা।


রাঙ্গামাটি জেলায় নির্বাচনে দায়িত্ব পালন করছেন ৩,৪০০ জন সেনাবাহিনীর সদস্য, ৩৭ প্লাটুন বিজিবি, ১,৫৯৫ জন পুলিশ এবং ২,৭৬৯ জন আনসার সদস্য। এছাড়া ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনী তদারকিতে নিয়োজিত আছেন।
জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনের সার্বিক কার্যক্রম তদারক করছে এবং প্রতিটি ভোটকেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ একটি টিম দায়িত্ব পালন করছে। গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি, পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। জেলা শহরসহ উপজেলার প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।


রাঙ্গামাটি-২৯৯নং সংসদীয় আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছেন বিএনপি মনোনীত এ্যাডভোকেট দীপেন দেওয়ান (ধানের শীষ), বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত জুঁই চাকমা (কোদাল), জাতীয় পার্টি মনোনীত অশোক তালুকদার (লাঙ্গল), গণ অধিকার পরিষদ মনোনীত এম এ আবুল বাশার (ট্রাক), স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা (ফুটবল), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মোঃ জসিম উদ্দিন (হাতপাখা) এবং ১১ দলীয় জোট মনোনীত বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ আবু বকর ছিদ্দিক।


রাঙ্গামাটি সংসদীয় আসন দুটি পৌরসভা ও ১০ উপজেলার ৫০টি ইউনিয়ন নিয়ে গঠিত। জেলায় মোট ভোটার সংখ্যা ৫,০৯,২৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,৬৩,৪১০ জন, নারী ভোটার ২,৪৫,৮৫৫ জন এবং হিজড়া ভোটার ২ জন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল