banglahour

চুয়াডাঙ্গায় জামায়াতের ওয়ার্ড সভাপতি ৭৯ হাজার টাকাসহ আটক

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(৫ মাস আগে) ১২ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৫:৫৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৫৬ অপরাহ্ন

চুয়াডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি শরীফ হাসানকে ভোটকেন্দ্রে নিয়োজিত পোলিং এজেন্ট ও কর্মীদের জন্য ব্যয়ের ৭৯ হাজার টাকা সহ আটক করেছে পুলিশ।


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা শহরের রিজিয়া খাতুন প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে থেকে তাকে আটক করা হয়।


চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান জানান, আটক শরীফ হাসানকে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দীন আল আজাদ বলেন, শরীফ হাসানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


অন্যদিকে, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের সভাপতি আব্দুস শুকুর দাবি করেন, বিষয়টি পরিকল্পিত। আটককৃত টাকাগুলো খাবার ও ভ্যানভাড়ার জন্য রাখা হয়েছিল।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল