banglahour

ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের প্রার্থী আসাদুজ্জামানের জয়

জাতীয় | শাহরিয়ার রহমান । স্টাফ রিপোর্টার

(৫ মাস আগে) ১২ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৮:৫৯ অপরাহ্ন

সংগৃহীত

ঝিনাইদহ-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে এ ফলাফল জানা যায়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঝিনাইদহ-১ আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ১১৭টি। সবগুলো কেন্দ্রের ভোট গণনা শেষে মো. আসাদুজ্জামান পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবু সালেহ মো. মতিয়ার রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট।

এ হিসেবে ১ লাখ ১৬ হাজার ২১ ভোটের ব্যবধানে ধানের শীষের প্রার্থী মো. আসাদুজ্জামান বেসরকারিভাবে জয় লাভ করেন।

এদিকে কমিশন সূত্র জানায়, শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনের নির্বাচন স্থগিত থাকায় আজ দেশের মোট ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এসব আসনে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন।

ভোটারদের মধ্যে পুরুষ ভোটার ছিলেন ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ভোটার ছিলেন ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। সারা দেশে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। এতে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, যার মধ্যে ১ হাজার ৭৫৫ জন দলীয় এবং ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী ছিলেন।

নির্বাচনের বেসরকারি ফল ঘোষণার পর ঝিনাইদহ-১ আসনে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল