banglahour

ভৈরবে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(৩ মাস আগে) ১৩ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার, ৩:১০ অপরাহ্ন

ভৈরবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর উপজেলার বিভিন্ন মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


দোয়া মাহফিলে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশের শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণের জন্য বিশেষ মোনাজাত করা হয়।


জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভের পর দলটির পক্ষ থেকে বিজয় বা আনন্দ মিছিল না করে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সারাদেশে মসজিদে মসজিদে দোয়া মাহফিল পালনের ঘোষণা দেওয়া হয়। তারই অংশ হিসেবে ভৈরবেও এ কর্মসূচি পালন করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল