
(৩ বছর আগে) ১৩ মার্চ ২০২৩, সোমবার, ৪:১৮ অপরাহ্ন
ঢাকা: রমজান মাসে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে।
সোমবার (১৩ মার্চ) সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য রমজান মাসের অফিসের এ সময়-সূচি নির্ধারণ করে দিয়েছে মন্ত্রিসভা।