banglahour

চুয়াডাঙ্গা-১ আসনে সহিংসতার প্রতিবাদে নবনির্বাচিত এমপি মাসুদ পারভেজ রাসেলের প্রেস ব্রিফিং

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(৫ মাস আগে) ১৪ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার, ৩:৩৬ অপরাহ্ন

চুয়াডাঙ্গা-১ আসনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পরবর্তী সহিংসতার প্রতিবাদে প্রেস ব্রিফিং করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।


শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় আলমডাঙ্গা পৌর জামায়াত কার্যালয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিং পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হোসাইন টিপু।


প্রেস ব্রিফিংয়ে এমপি মাসুদ পারভেজ রাসেল অভিযোগ করেন, নির্বাচন আগে ও পরে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার বিভিন্ন ইউনিয়নে বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সহিংসতার ঘটনা ঘটছে। তিনি বলেন, এসব ঘটনা কোনোভাবেই কাম্য নয়।


তিনি আরও বলেন, “নির্বাচনের পর আমরা একসঙ্গে চুয়াডাঙ্গার সার্বিক উন্নয়নে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছি। এ জেলা কোনো একক গোষ্ঠী বা দলের নয়—এ জেলা সকলের। আমি শুধু জামায়াতের সংসদ সদস্য নই, চুয়াডাঙ্গা-১ আসনের সকল মানুষের সংসদ সদস্য। তাই হিংসা-হানাহানি ভুলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নে কাজ করতে হবে।


তিনি সতর্ক করে বলেন, প্রতিটি সহিংস আচরণ জেলার অগ্রগতিকে পিছিয়ে দেবে, যা কারও কাম্য নয়।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর শফিউল আলম বকুল, আলমডাঙ্গা পৌর জামায়াতের আমীর মাহের আলী, জেলা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক বায়েজিদ বোস্তামীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল