banglahour

রহমাতুনেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ২৭০ পরিবারে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(৫ মাস আগে) ১৪ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার, ৩:৪৪ অপরাহ্ন

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ীর কালুখালি উপজেলার পাতুরিয়ায় রহমাতুনেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ২৭০টি অসচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে ফাউন্ডেশনের ক্যাম্পাসে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৭৫টি, কালুখালির ১২৫টি এবং মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ৭০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।


প্রতিটি পরিবারকে প্রায় ৪০ কেজি ওজনের একটি করে বস্তা প্রদান করা হয়। এতে ১০ ধরনের খাদ্যপণ্য ছিল—২৫ কেজি চাল, চিনি, পেঁয়াজ, মসুর ডাল, আলু, সয়াবিন তেল, ছোলা, মুড়ি, লবণসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. জাহিদুল ইসলাম, ব্যবস্থাপক আবু সোলাইমান, শাওরাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান লাল্টু, ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম বাধন, ফাউন্ডেশনের সদস্য শিক্ষক আজাদ হোসেন, ডা. গোলাম নবী, সমাজসেবক শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল মান্নান, বহরপুর কলেজের শিক্ষক খায়রুল হাসান মিন্টু, শিক্ষক মো. হায়াত আলীসহ অন্যান্যরা।


ফাউন্ডেশন সূত্রে জানা যায়, ২০০২ সাল থেকে এ পর্যন্ত ৩ হাজার ২০৭ জন শিক্ষার্থীকে এককালীন মোট ৮৪ লাখ ১১ হাজার ৮৪৫ টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। এছাড়া ২০২৪ সাল থেকে কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মাসিক ২ হাজার এবং বিশ্ববিদ্যালয় ও নার্সিং শিক্ষার্থীদের মাসিক ৩ হাজার টাকা করে নিয়মিত বৃত্তি দেওয়া হচ্ছে।


কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় রহমাতুনেছা স্কুল ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে চারটি ব্যাচে ১২০ জন শিক্ষার্থী কোর্স সম্পন্ন করে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মজীবনে নিয়োজিত রয়েছে।
এছাড়াও বিশুদ্ধ পানি সরবরাহ, গৃহহীনদের জন্য ঘর নির্মাণ, মসজিদ ও মাদ্রাসা নির্মাণসহ নানা সামাজিক কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল