banglahour

সিলেটে বিএনপির জয়, বিজয়ীদের ফয়সল চৌধুরীর শুভেচ্ছা

রাজনীতি | বিলকিস আক্তার সুমি|ব্যুরো প্রধান |সিলেট

(৩ মাস আগে) ১৪ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার, ৫:৫০ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বিএনপি। বিভাগের মোট ১৯টি সংসদীয় আসনের মধ্যে ১৮টিতে দলটির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এ ফলাফলকে ‘ভূমিধস বিজয়’ হিসেবে উল্লেখ করে নবনির্বাচিত সংসদ সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী।

শনিবার দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বিজয়ীদের প্রতি আন্তরিক অভিনন্দন জানান। সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল চৌধুরী বলেন, সিলেটের জনগণ ভোটের মাধ্যমে বিএনপির প্রতি তাদের আস্থা ও সমর্থন স্পষ্টভাবে প্রকাশ করেছেন। এই ফলাফল গণতন্ত্রের বিজয় এবং জনগণের প্রত্যাশার প্রতিফলন বলেও তিনি মন্তব্য করেন। ১৯টির মধ্যে ১৮টি আসনে জয় প্রমাণ করে জনগণ স্বচ্ছতা, জবাবদিহিতা ও গণমুখী নেতৃত্ব চায় বলেও উল্লেখ করেন তিনি।

নির্বাচিত সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, যোগ্য ও দক্ষ প্রার্থীরাই জনগণের রায় পেয়েছেন। সেই রায়ের মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিজয়ের আনন্দের পাশাপাশি দায়িত্ববোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের বিশ্বাসই সবচেয়ে বড় শক্তি, আর সেই বিশ্বাসের প্রতিদান দিতে হবে কাজের মাধ্যমে।

ফয়সল আহমদ চৌধুরী আশা প্রকাশ করেন, সিলেটের নবনির্বাচিত প্রতিনিধিরা সম্মিলিতভাবে কাজ করে অঞ্চলের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন। অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। নির্বাচনী উত্তাপ শেষে এখন উন্নয়ন ও দায়িত্ব পালনের সময় বলেও মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল