banglahour

দেশব্যাপী হত্যা-ধর্ষণ ও সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(৫ মাস আগে) ১৫ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার, ৮:৩৬ অপরাহ্ন

দেশব্যাপী হত্যা, ধর্ষণ, সন্ত্রাস ও বিরোধী দলীয় সমর্থকদের ওপর হামলার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে নতুন কোর্টের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের দশানি সার্কিট হাউজের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।


মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং সাম্প্রতিক সহিংসতার ঘটনার প্রতিবাদ জানান।


সমাবেশে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মোরশেদ আলম। উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি আমিনুল ইসলাম, ডাকসুর কার্যনির্বাহী সদস্য বেলাল হোসাইন আপু, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আহমেদ আব্দুল্লাহসহ বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।


সভাপতির বক্তব্যে হাফেজ মোরশেদ আলম বলেন, নির্বাচনের পর দেশব্যাপী হত্যা, সন্ত্রাস ও নারীদের ওপর নির্যাতনের ঘটনা বেড়েছে বলে তারা অভিযোগ পাচ্ছেন। এসব ঘটনার বিচার ও বিরোধী দলীয় নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল