banglahour

খোজারখলা মারকাজ মসজিদের অজুখানার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন খন্দকার মুক্তাদির

সারাদেশ | ব্যুরো প্রধান । সিলেট।

(৮ মাস আগে) ১৫ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার, ১১:১৩ অপরাহ্ন

সিলেট-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং মুসল্লিদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। মসজিদের পবিত্রতা রক্ষা ও মুসল্লিদের ওজুর সুব্যবস্থা নিশ্চিত করতে চলমান উন্নয়ন কাজ দ্রুততম সময়ে সম্পন্ন করা হবে।


নগরীর খোজারখলা মারকাজ জামে মসজিদের অজুখানার চলমান উন্নয়ন কাজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
পরিদর্শনকালে তিনি কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং উন্নয়ন কাজ দ্রুত ও মানসম্মতভাবে শেষ করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের আশ্বস্ত করেন। পরে তিনি মসজিদ কমিটি ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন এবং কাজ যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় সে বিষয়ে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন।


এসময় উপস্থিত ছিলেন খোজারখলা পঞ্চায়েত কমিটির সভাপতি আজমল আলী, সহ-সাধারণ সম্পাদক মনসুর আহমদ, মসজিদ কমিটির মোতাওয়াল্লী আব্দুল মতিন, সদস্য চুনু মিয়া ও ফারুক আহমদ।


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সহ-সভাপতি আফজল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান রুজন, ইকবাল বাহার চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শাহ মারুফ উদ্দিন, ২৫নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল কামাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাহিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক শিপু আহমদ, ওয়ার্ড বিএনপি নেতা হাবিবুর রহমান তজন, জাবেদুল ইসলাম দিদার, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজহার আলী অনিক, ২৫নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মেহরাজ হোসেন রাজু, যুগ্ম আহ্বায়ক বাবলু আহমদ এবং ২৬নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবীব প্রমুখ।


পরিদর্শন শেষে সংসদ সদস্য মসজিদের মুসল্লি ও স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল