banglahour

আমি কারো পকেটের হতে চাই না, দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নেই — এড. জালাল উদ্দিন

সারাদেশ | কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

(৮ মাস আগে) ১৬ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার, ১২:৪৮ অপরাহ্ন

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, জনগণ আমাকে এমপি নির্বাচিত করেছে, আমি কারো পকেটের হতে চাই না। আপনারা কেউ দলের নাম ভাঙিয়ে কোনো ধরনের অপকর্মে জড়াবেন না। কেউ এর দায় নেবে না—এমনকি তারেক রহমান সাহেবও এর দায় নেবেন না।


গতকাল রাতে কটিয়াদী স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে আয়োজিত এক শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় তিনি আরও বলেন, আমরা যে ঐক্য করেছি, সেই ঐক্যে কেউ ফাটল ধরানোর চেষ্টা করলে তার দায় সে নিজেই নেবে। সাবধান করে দিচ্ছি—কথা থাকলে সরাসরি আমার সঙ্গে কথা বলবেন। কোনো ধরনের ‘সিন্ডিকেট’ আমি দেখতে চাই না। আমার নেতা তারেক রহমানও এটা এক্সসেপ্ট করবেন না।


এডভোকেট জালাল উদ্দিন বলেন, বিগত কিছুদিন একটি পক্ষ আমাদের দলের নামে চাঁদাবাজির অপপ্রচার চালিয়েছিল। কিন্তু দলের বড় কোনো নেতার সংশ্লিষ্টতার প্রমাণ তারা দিতে পারেনি। আপনারা কেউ এমন কাজ করবেন না যাতে দলের সুনাম ক্ষুণ্ন হয়।


অপকর্মে জড়িতদের উদ্দেশে তিনি বলেন, আপনারা বিকল্প ব্যবসার কথা ভাবুন। আমি আপনাদের কাজের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবো। তবে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড বরদাশত করা হবে না।


সভায় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আঃ ছোবান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক কৃষিবিদ গোলাম ফারুক চাষি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম জাইদুল, সাংগঠনিক সম্পাদক মো. খলিলুর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি আজিজুল হক শাহজাহান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বাবলুসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল