banglahour

দিনাজপুরে স্কুলের প্রাচীর ধসে আহত ৫ নারী, একজনের অবস্থা আশঙ্কাজনক

সারাদেশ | তনুজা শারমিন তনু, দিনাজপুর প্রতিনিধি

(৮ মাস আগে) ১৬ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার, ৮:২১ অপরাহ্ন

দিনাজপুর শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে সেফটি ট্যাংক খননের সময় উত্তোলিত মাটির চাপে প্রাচীর ধসে ৫ জন নারী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে মিশন রোডের বিহারি পট্টি গলিতে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন ভবন নির্মাণ ও সেফটি ট্যাংক খননের সময় উত্তোলিত মাটি স্কুলের প্রাচীরের পাশে স্তুপ করে রাখা হয়। এতে প্রাচীরের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। একপর্যায়ে চাপ সহ্য করতে না পেরে দেয়ালটি হঠাৎ ধসে পড়ে।


এসময় প্রাচীরের পাশে বসে থাকা কয়েকজন নারী দেয়ালচাপা পড়ে আহত হন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আহতদের মধ্যে সীমা (৪৫) নামের এক নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বাকি আহতদের চিকিৎসা চলছে।
স্থানীয় বাসিন্দা মাসুদ রানা বলেন, “খননের মাটি প্রাচীরের পাশে স্তূপ করে রাখার কারণেই দেয়াল ধসে পড়েছে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল