
(৮ মাস আগে) ১৭ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৩:২৭ অপরাহ্ন
অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের ফি আদায়ের লক্ষ্যে ময়মনসিংহ নগরীর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সঙ্গে সোনালী ব্যাংক পিএলসি’র চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষক মফিজুর রহমান এবং সোনালী ব্যাংকের পক্ষে প্রিন্সিপাল অফিসের জেনারেল ম্যানেজার আশিষ সমাদ্দার চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি’র জেনারেল ম্যানেজার মো. জসিম উদ্দিন।
এসময় ব্যাংকের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল হুদা, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এস. এম. ইকবালসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।