banglahour

গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

সারাদেশ | গাইবান্ধা প্রতিনিধি।

(৫ মাস আগে) ১৭ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৩:২৯ অপরাহ্ন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক রাজু মিয়া নিহত হয়েছেন।


মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে দিনাজপুর–ঢাকা আঞ্চলিক মহাসড়কের বাগদা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত রাজু মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার মদনপুর গ্রামের মুসা শেখের ছেলে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায় এবং কাভার্ডভ্যানের নিচে আটকে থাকা মরদেহ উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল