banglahour

শরীফুল আলম প্রতিমন্ত্রী হওয়ায় ভৈরবে মিষ্টি বিতরণ, উচ্ছ্বাস

সারাদেশ | ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

(৫ মাস আগে) ১৮ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার, ৩:৩৫ অপরাহ্ন

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের নির্বাচিত সংসদ সদস্য মো. শরীফুল আলম শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী হওয়ায় ভৈরবে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। এ উপলক্ষে মিষ্টি বিতরণ করা হয়েছে।


মঙ্গলবার রাতে উপজেলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়, প্রেসক্লাব ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মিষ্টি বিতরণ করেন উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম।


এছাড়া ভৈরব প্রেসক্লাবের সদস্য সচিব সোহেলুর রহমানের উদ্যোগে মিষ্টিমুখ ও মিষ্টি বিতরণ করা হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় এবং শরীফুল আলম যেন ভৈরব–কুলিয়ারচরের সার্বিক উন্নয়নে কাজ করেন—সে আহ্বান জানানো হয়।
উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও খেলাধুলাসহ বিভিন্ন সমস্যা চিহ্নিত করে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন হবে বলে তারা আশা করছেন। এজন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।


স্থানীয় ব্যবসায়ীরা বলেন, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা হলে তারা নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারবেন।
উল্লেখ্য, কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপির প্রার্থী হিসেবে পঞ্চমবার নির্বাচনে অংশ নিয়ে মো. শরীফুল আলম প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে বিজয়ী হন। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ১৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী আতাউল্লাহ আমিন পেয়েছেন ৪৪ হাজার ৯৫ ভোট।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল