
(৫ মাস আগে) ১৮ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার, ৯:৫৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:০০ অপরাহ্ন
নিলয় মটরসের অত্যাধুনিক ক্রুজ কন্ট্রোল সিস্টেম প্রযুক্তি সম্বলিত নতুন মোটরসাইকেল বাজারে উন্মোচন করা হয়েছে।বুধবার বরিশাল নগরীর বগুড়া রোডস্থ নিউ আল-বারাকা মটরসের শোরুমে এ নতুন প্রযুক্তির মোটরসাইকেলের উদ্বোধন অনুষ্ঠিত হয়।বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোটরসাইকেলটির উদ্বোধন করেন।
আল-বারাকা মটরসের স্বত্বাধিকারী ও দৈনিক আমার দেশ পত্রিকার পাঠকমেলার সদস্য সচিব আলহাজ রাজু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ বরিশাল অফিসের স্টাফ রিপোর্টার ও বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি নিকুঞ্জ বালা পলাশ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ আলাউদ্দিন, বরিশাল প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এম. মোফাজ্জল হোসেন, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহিন হাসান, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরা, সাংবাদিক ফোরামের সহ-সাধারণ সম্পাদক এম. সালাউদ্দিন, নিলয় মটরসের টেরিটরি সেলস ম্যানেজার সঞ্জয় কুমার সাহা, ব্যবসায়ী ফরিদুর রহমান রেজা, বরিশাল প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক কে.এম. নয়ন ও ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সুজনসহ অনেকে।উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকরা জানান, ‘গ্ল্যামার ১২৫ সিসি’ মডেলের এই মোটরসাইকেলে রয়েছে এফআই (ফুয়েল ইনজেকশন) ইঞ্জিনসম্বলিত ক্রুজ কন্ট্রোল প্রযুক্তি। এতে চালকের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি অধিক মাইলেজ পাওয়া যাবে বলে দাবি করেন তারা।