banglahour

অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের: প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি। ঢাকা।

(৮ মাস আগে) ১৮ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার, ১০:০৯ অপরাহ্ন

প্রধানমন্ত্রী ও তারেক রহমান বলেছেন, দেশের জনগণ যে আস্থা ও দায়িত্ব তার নেতৃত্বাধীন সরকারের ওপর অর্পণ করেছে, সেই অঙ্গীকার পূরণ করাই এখন সরকারের প্রধান দায়িত্ব। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।ভাষণে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ প্রায় ১৮ বছর পর দেশে ফিরে গত বছরের ২৫ ডিসেম্বর তিনি দেশ ও জনগণের উদ্দেশে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে দেশের বিভিন্ন স্থানে ঘুরে তার পরিকল্পনার বিভিন্ন দিক জনগণের সামনে তুলে ধরেন।

তিনি বলেন, আপনারা স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন। আমাদের সব পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ দিয়েছেন। এখন এই সুযোগকে কাজে লাগিয়ে সব অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের।

প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার ইতোমধ্যে পরিকল্পনা ও প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। অঙ্গীকার পূরণের এই যাত্রাপথে ভবিষ্যতেও জনগণের অব্যাহত সমর্থন কামনা করেন তিনি। সরকারপ্রধান হিসেবে তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, নবগঠিত সরকারকে যারা ভোট দিয়েছেন, দেননি কিংবা কাউকেই ভোট দেননি এই সরকারের প্রতি সবার অধিকার সমান। তিনি বলেন, বিএনপি সরকার বিশ্বাস করে দলমত, ধর্ম, দর্শন যার যার; রাষ্ট্র সবার। এই দেশে একজন বাংলাদেশি হিসেবে প্রতিটি নাগরিকের অধিকার সমান। ভাষণের শেষাংশে তিনি দেশবাসীর কল্যাণ কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং সরকারের ইতিবাচক পরিকল্পনাগুলো বাস্তবায়নে সহায়তা প্রার্থনা করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল