banglahour

সিলেটের উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী

সারাদেশ | ব্যুরো প্রধান। সিলেট।

(৮ মাস আগে) ১৯ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৪:৪৫ অপরাহ্ন

সিলেটের উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।


মন্ত্রী বলেন, “সরকারের হাতে অনেক কাজ রয়েছে। ১৮০ দিনের একটি প্যাকেজ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কাজ দৃশ্যমান হলে জনগণ বুঝতে পারবে সরকার কী করছে।”
তিন দিনের সফরে সিলেটে এসেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। সফরকালে তিনি তার নির্বাচনী এলাকার নেতাকর্মী, বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল