banglahour

দুই দিনের সফরে সিলেটে আসছেন বাণিজ্য, বস্ত্র-পাট ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

সারাদেশ | ব্যুরো প্রধান। সিলেট।

(৫ মাস আগে) ১৯ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৭:৪১ অপরাহ্ন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির দুই দিনের সফরে সিলেট আসছেন।
আগামী শুক্রবার ও শনিবার (২০-২১ ফেব্রুয়ারি) তিনি সিলেটে বিভিন্ন সরকারি ও দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
সফরসূচি অনুযায়ী শুক্রবার সকাল ৮টা ৫ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। পরে সিলেট সার্কিট হাউজে অবস্থান করবেন। জুমার নামাজ হযরত শাহজালাল (রহ.) মসজিদে আদায় শেষে দোয়া মাহফিলে অংশগ্রহণ ও মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করবেন।


এরপর তিনি হযরত শাহজালাল (রহ.) দরগাহ থেকে হযরত শাহপরান (রহ.) মাজারে যাবেন এবং জিয়ারত করবেন। পরে গাজী বুরহান উদ্দিন (রহ.) মাজার জিয়ারত শেষে দক্ষিণ সুরমার তেতলিতে এক ইফতার মাহফিলে যোগ দেবেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিলেট মহানগরীতে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম পরিদর্শন করবেন। দুপুর ১২টায় সিলেট সার্কিট হাউজ সম্মেলন কক্ষে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।


পরে নগরীর বারুতখানাস্থ ফুড প্যারাডাইস হোটেলে সিলেটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে ইফতার মাহফিলে যোগ দেবেন। রাত ১১টা ২০ মিনিটে তিনি ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল