banglahour

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি নবনির্বাচিত এমপির

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

(৮ মাস আগে) ২০ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার, ২:৩৩ অপরাহ্ন

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনকে সংবর্ধনা দিয়েছে পাকুন্দিয়া উপজেলা প্রশাসন।


বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপম দাস।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক রিফাত জাহান, উপজেলা প্রকৌশলী মো. শফিউল্লাহ, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আ. মান্নান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নূরে আলম, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ এস এম আরিফুল ইসলাম এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা নবনির্বাচিত এমপিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এলাকার উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের অগ্রগতিতে তাঁর কার্যকর ভূমিকা কামনা করেন।


সংবর্ধনা অনুষ্ঠানে এমপি অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। তিনি কিশোরগঞ্জ-২ আসনকে একটি উন্নত ও আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


এ সময় তিনি আরও বলেন, তাঁর নাম ভাঙিয়ে কেউ যদি কোনো অফিসে চাঁদা দাবি করে বা মাদক ও চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, তবে তাৎক্ষণিকভাবে তাঁকে অবগত করতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অপরাধে জড়িত যে কাউকে আইনের আওতায় আনা হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল