banglahour

জমিতে হেভি মেটাল বাড়ছে, খাদ্য-উর্বরতা ঝুঁকিতে: গোমতীর মাটি রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা

সারাদেশ | মোঃ সেলিম রেজা মুন্সী, কুমিল্লা প্রতিনিধি।

(৮ মাস আগে) ২০ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার, ৩:৫৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:০৪ অপরাহ্ন

কৃষি জমিতে হেভি মেটালের মাত্রা বেড়ে যাওয়ায় উর্বরতা কমছে এবং খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। এই সমস্যা মোকাবিলায় সরকার ইতিমধ্যেই পরিকল্পনা গ্রহণ করেছে।


শুক্রবার সকালে কুমিল্লা সার্কিট হাউজে কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। তিনি আরও জানান, গোমতীর চর থেকে মাটি কাটা রোধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। মন্ত্রী বলেন, “আজ থেকে গোমতীর এক ইঞ্চি মাটিও কাউকে কাটতে দেওয়া হবে না।


সভায় জেলা প্রশাসক মু. রেজা হাসান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আসাদুজ্জামান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রউফ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সুফিয়ান, পরিচালক শামসুল আলম, চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রণ দপ্তরের পরিচালক এস এম কায়সার আলী এবং অন্যান্য জেলা ও বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল