
(৮ মাস আগে) ২০ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার, ৩:৫৯ অপরাহ্ন
এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয় হাসনাত আবদুল্লাহ এমপি বলেছেন, “যারা আমাকে ভোট দিয়েছে তাদের প্রতি আমার দায়িত্ব যেমন আছে, যারা আমাকে ভোট দেয়নি তাদের প্রতিও আমার সমান দায়িত্ব রয়েছে। সকল নাগরিককে সেবা দেয়া আমার মূল কর্তব্য। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান—সকলেই সমান। আগামী পাঁচ বছর আমি সেই সেবা আপনাদেরকে দিয়ে যাব।
কুমিল্লা দেবিদ্বার উপজেলা সদরের বাংলাদেশ সেবাশ্রম মন্দিরে ২১তম পুনর্মিলনীর অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুক্রবার সকাল ১১টায় সেবাশ্রম মন্দির থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় কয়েক হাজার হিন্দু ধর্মালম্বী অনুষ্ঠানে অংশ নেন।