banglahour

দারুল কুরআন মাদরাসায় ভাষা দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল

সারাদেশ | কিশোরগঞ্জ প্রতিনিধি।

(২ মাস আগে) ২১ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার, ৪:২৮ অপরাহ্ন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরের দারুল কুরআন মাদরাসার উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খতমে কুরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় খান ব্রাদার্স কমার্শিয়াল কমপ্লেক্সের (৪র্থ তলা) মাদরাসা ক্যাম্পাসে ভাষা শহীদদের মাগফিরাত কামনায় এ কর্মসূচি পালন করা হয়।


দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক সাংবাদিক এমদাদুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় ভাষা দিবসের ইতিহাস, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন তাড়াইল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সামির হোসেন সাকি, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার কবি মাওলানা হাবিবুর রহমান এবং তাড়াইল বাজারের ব্যবসায়ী নেতা হাজী উমর ফারুক।
এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য দেন দারুল কুরআন মাদরাসার শিক্ষা সচিব মাওলানা জিয়াউল হক, হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা সোহাইল আহমাদ, সহকারী শিক্ষক হাফেজ মাওলানা শরীফুল ইসলাম, কিতাব বিভাগের সহকারী শিক্ষক হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, নুরানি কিন্ডারগার্টেন শাখার সহকারী শিক্ষক মাওলানা রিফাত আহমাদ, মাওলানা সোহাইল শাহীন, মাওলানা জাকারিয়া, মাওলানা আরিফুল ইসলাম এবং আবাসিক নুরানি বিভাগের সহকারী শিক্ষক মাওলানা আশরাফুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল