banglahour

অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের দস্যু আটক করেছে কোস্ট গার্ড

সারাদেশ | বাগেরহাট প্রতিনিধি।

(৮ মাস আগে) ২১ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার, ৫:২৮ অপরাহ্ন

মুক্তিপণের দাবিতে জেলেদের জিম্মি করার ঘটনায় সাগরে মাছ ধরা বন্ধ থাকাবস্থায় সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিসিজিএস অপরাজেয় বাংলা জাহাজের নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট খালিদ সাইফুল্লাহ এ তথ্য জানান।


তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, করিম শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের শ্যালা নদী সংলগ্ন মূর্তির খাল ও তৈয়বের খাল এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে ২০ ফেব্রুয়ারি বিকেল ৪টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে এলাকা থেকে
৪টি একনলা বন্দুক
১টি ওয়ান শুটার গান
১৭ রাউন্ড তাজা গুলি
১০ রাউন্ড ফাঁকা গুলি
উদ্ধার করা হয় এবং করিম শরীফ বাহিনীর সদস্য বাদশা শেখ (২৫)-কে আটক করা হয়।


আটক বাদশা শেখ বাগেরহাট জেলার রামপাল থানার বাসিন্দা। কোস্ট গার্ড জানায়, তিনি দীর্ঘদিন ধরে ডাকাত দলের সঙ্গে ডাকাতি কার্যক্রমে জড়িত এবং অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলেন।
জব্দকৃত আলামতসহ তাকে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।


প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোস্ট গার্ড সদস্যরা নির্বাচনী দায়িত্বে ব্যস্ত থাকার সুযোগে কিছু অসাধু চক্র পুনরায় সুন্দরবনে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তবে সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ড ইতোমধ্যে বিশেষ সাঁড়াশি অভিযান শুরু করেছে এবং এ পর্যন্ত করিম শরীফ বাহিনীর ৫টি আস্তানা ধ্বংস করা হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল