banglahour

ভারতের সঙ্গে করা সব চুক্তি পর্যালোচনা হচ্ছে, ক্ষতিগ্রস্ত হলে বাতিল — নৌপরিবহন মন্ত্রী

সারাদেশ | বাগেরহাট প্রতিনিধি।

(৮ মাস আগে) ২১ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার, ৫:২৯ অপরাহ্ন

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ভারতের সঙ্গে করা সব চুক্তি পর্যালোচনা করা হচ্ছে। যেসব চুক্তিতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বা জাতীয় স্বার্থ অগ্রাধিকার পায়নি, সেগুলো বাতিলের বিষয়টি বিবেচনা করা হবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে মোংলা বন্দর পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, বিদেশি রাষ্ট্রের সঙ্গে চুক্তি করা হয় পারস্পরিক স্বার্থ রক্ষার ভিত্তিতে। যদি কোনো চুক্তিতে দেশের বাণিজ্য, অর্থনীতি, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সংরক্ষিত না থাকে, তাহলে তা বহাল রাখা হবে না। তবে কোনো চুক্তি বাতিল করতে হলে আন্তর্জাতিক নিয়মনীতি মেনেই করতে হবে। ইতোমধ্যে সে প্রক্রিয়া শুরু হয়েছে এবং তা স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সম্পন্ন করা হবে।


তিনি আরও বলেন, মোংলা বন্দরের ব্যাপক সক্ষমতা থাকা সত্ত্বেও তা পুরোপুরি কাজে লাগানো হয়নি। সরকার বন্দরের সম্ভাবনাকে সম্পূর্ণভাবে কাজে লাগাতে চায়।


এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান, সদস্য (হারবার ও মেরিন) কমডোর মো. শফিকুল ইসলাম সরকার, সদস্য (অর্থ) ও পরিচালক (প্রশাসন) কাজী আবেদ হোসেন, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) ড. আনিসুর রহমান, পরিচালক (বোর্ড ও জনসংযোগ) কালাচাঁদ সিংহ এবং মোংলা পৌর বিএনপির সভাপতি মো. জুলফিবার আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।


এর আগে মন্ত্রী বন্দরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল