banglahour

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে মহান শহিদ দিবস পালিত

সারাদেশ | ব্যুরো প্রধান। সিলেট।

(৮ মাস আগে) ২২ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার, ৪:৫১ পূর্বাহ্ন

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)-এ যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সাথে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালন করা হয়েছে।


অনুষ্ঠানের সূচনায় জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন শহিদ দিবস উদযাপন কমিটির সভাপতি ড. আরিফ আহমেদ।


ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূর জাহানের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় ড. আরিফ আহমেদ দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন। পরে ভাইস চ্যান্সেলর তাঁর বক্তব্যে বলেন, মাতৃভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হয়েছে। ১৯৫২ সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তৎকালীন পূর্ব বাংলার ছাত্রসমাজ শাসকগোষ্ঠীর জারি করা ১৪৪ ধারা উপেক্ষা করে রাজপথে নেমে আসে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর পুলিশ গুলি চালালে সালাম, বরকত, রফিক, জব্বার, শফিকসহ নাম না-জানা অনেকেই শহীদ হন। তাঁদের আত্মত্যাগ আজ বিশ্বব্যাপী ভাষার অধিকার প্রতিষ্ঠার অনন্য দৃষ্টান্ত।


তিনি আরও বলেন, বাঙালি জাতির কাছে দিনটি যেমন গভীর শোক ও বেদনার, তেমনি মাতৃভাষার মর্যাদা রক্ষায় সর্বোচ্চ ত্যাগের গৌরবোজ্জ্বল স্মারক।
পরে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ র‌্যালি সহকারে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল