
(২ মাস আগে) ২২ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার, ৪:৫৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০২ অপরাহ্ন
ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সংক্রান্ত অগ্রগতি ও কার্যক্রম পর্যালোচনায় এক উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় সভাপতিত্ব করেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তৃতীয় টার্মিনালের নির্মাণকাজের অগ্রগতি, অবকাঠামোগত উন্নয়ন, যাত্রীসেবা মানোন্নয়ন এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধানমন্ত্রী প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার পাশাপাশি গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি যাত্রীদের নিরাপত্তা, সেবার মান বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিষয়েও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।সভায় জানানো হয়, তৃতীয় টার্মিনাল চালু হলে দেশের বিমান চলাচল সক্ষমতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।