
(৮ মাস আগে) ২২ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার, ৫:০৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:২৫ অপরাহ্ন
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর তৃতীয় টার্মিনাল প্রকল্পের অগ্রগতি ও পরিচালন পরিকল্পনা নিয়ে এক উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্প সংশ্লিষ্ট প্রতিনিধিদের পাশাপাশি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা উপস্থিত ছিলেন। সভায় তৃতীয় টার্মিনালের নির্মাণকাজের অগ্রগতি, আন্তর্জাতিক মানের নিরাপত্তা ব্যবস্থা, যাত্রীসেবা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তি সংযোজন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় জানানো হয়, তৃতীয় টার্মিনাল চালু হলে বিমানবন্দরের যাত্রী ধারণক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা আরও সহজ হবে। আধুনিক বোর্ডিং ব্রিজ, স্বয়ংক্রিয় ব্যাগেজ হ্যান্ডলিং সিস্টেম, উন্নত ইমিগ্রেশন সুবিধা ও ডিজিটাল মনিটরিং ব্যবস্থা স্থাপনের বিষয়েও অগ্রগতি তুলে ধরা হয়।প্রধানমন্ত্রী তারেক রহমান নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন এবং সেবার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন।সভায় আশা প্রকাশ করা হয়, তৃতীয় টার্মিনাল পূর্ণাঙ্গভাবে চালু হলে দেশের পর্যটন, বাণিজ্য ও বৈদেশিক বিনিয়োগে ইতিবাচক প্রভাব পড়বে।